কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, দল মত নির্বিশেষে আমি সকলের মেয়র। পৌরবাসির ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না।
তিনি বলেন, নির্বাচনী ৩৭টি ইশতিহার যেন আমি বাস্তবায়ন করতে পারি সকলের আমার জন্য দোয়া করবেন।
তিনি সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও বজ্য ব্যবস্থাপনা, পর্যটন শিল্পের উন্নয়ন, ব্যবসায়িদের সার্বিক নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, নালা নর্দমা যাদের দখলে আছে ছেড়ে দেন স্বউদ্যােগে। নইলে নালাও ছাড়তে হবে, জরিমানাও গুনতে হবে। নিজ দায়িত্বে এসব ছাড়লে আমি আপনাদের সম্মানিত করব। খুরুস্কুলের অনেক মানুষ প্রতিনিয়ত কক্সবাজার যাতায়াত করেন তাদের সুবিধার্থে পৌরসভা মার্কেটের সামনে ৩টি এবং অপরপ্রান্তে ২টি সিএনজি থাকলে। কোন ধরণের চাঁদাবাজি
যানজট ও অবৈধ পার্কিং করা চলবে না। বড় বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, রাজনীতিক পরিচয় থাকবে৷ আমি জনগণের মেয়র হিসেবে সবসময় নাগরিক সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
বুধবার ১৪ জুন রাতে পৌরসভা মার্কেট চত্বরে কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সভাপতি ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক, সহ সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি রফিক মাহমুদ, নবনির্বাচিত ৩নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, ফেডারেশন উপদেষ্টা শওকত ওসমান পিয়ারু, ফেডারেশন উপদেষ্টা মোস্তাক আহমদ, ফেডারেশন উপদেষ্টা ওমর ফারুক, ফেডারেশন উপদেষ্টা নারায়ন দাশ, সহ সভাপতি নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসেম, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ি এস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী টিম লিডার হেলাল উদ্দিন, মোস্তফা কামাল মিন্টু, ফেডারেশন সদস্য কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা আবু আহমদ, আবদুর রহমান প্রমুখ।
মাহবুবুর রহমানকে নিবেদিত গান পরিবেশন করেন শিল্পী গিয়াস উদ্দিন রোকন ও আবদুল মান্নান।
সবশেষে দোয়া মাহফিলে মোনাজাত করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম৷
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক সংগঠক সাহাব উদ্দিন ও ব্যবসায়ি সংগঠক শহিদুল ইসলাম।
Leave a Reply