1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নববর্ষে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন: দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহদী আমিনের আশাবাদ - দৈনিক আমার সময়

নববর্ষে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন: দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহদী আমিনের আশাবাদ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন আজ এক প্রেস ব্রিফিংয়ে দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে “কৃষক কার্ড” বিতরণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন।

তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল টাঙ্গাইল থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।

পরবর্তীতে দেশের সকল কৃষকের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করা হবে।

মাহদী আমিন আরও উল্লেখ করেন, এ কর্মসূচির আওতায় শুধু কৃষকরাই নয়, মৎস্যজীবী ও খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এ কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য প্রশিক্ষণের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, কৃষি ভর্তুকি প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে।

সরকারের এ উদ্যোগ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মাহাদী আমিন আশা প্রকাশ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com