গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া ও চন্দনার বিল থেকে যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ১০ মিটার চায়না দূয়ারী জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
দেশের মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে গেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
অদ্য ২৩/০৮/২০২৬ খ্রি. রবিবার এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা।
অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ বলেন, “দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে চায়না দূয়ারীর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চায়না দূয়ারী ব্যবহারে পোনা মাছসহ সব ধরনের মাছ ধ্বংস হচ্ছে। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
চায়না দূয়ারী এক ধরনের কারেন্ট জাল যা পানির তলদেশে পেতে রাখা হয়। এতে ছোট-বড় সব মাছ ও পোনা আটকা পড়ে, ফলে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লাভের আশায় এক শ্রেণির জেলে এই জাল ব্যবহার করে আসছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
Leave a Reply