1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফের হ্নীলায় যৌথ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার - দৈনিক আমার সময়

টেকনাফের হ্নীলায় যৌথ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লক্স পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন জনৈক মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের খবর পাওয়া যায়। এর ভিত্তিতে এসআরবি-১৫ ও ২ বিজিবির সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে দিকবিদিক ছুটে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পরে ওই কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি ও বিজিবির এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com