1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল জেলা যুবলীগের সভাপতি ও আইনজীবী ভিপি মাছুম গ্রেফতার - দৈনিক আমার সময়

নড়াইল জেলা যুবলীগের সভাপতি ও আইনজীবী ভিপি মাছুম গ্রেফতার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা সাখার সংগ্রামী সভাপতি এ্যাডভোকেট গাউছুল আজম মাছুম ওরফে (ভিপি) মাছুম কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নড়াইল আদালতের নিজ চেম্বারের সামনে থেকে নাশকতার পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত গাউছুল আজম মাছুমের দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে অ্যাডভোকেট গাউছুল আজম মাছুম প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আদালতে নিজ চেম্বারে কাজ করছিলেন। এ-সময় তিনি আদালত সড়কের নিজস্ব চেম্বার থেকে বের হয়ে রাস্তায় আসামাত্রই সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে সরাসরি সদর থানায় নিয়ে যাওয়া হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, যুবলীগ নেতা মাছুমের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন। থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com