মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নরসিংদীর বেলাবো উপজেলায় যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছে বেলাবো থানা পুলিশ। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হৃদয় মিয়া (পিতা: হযরত আলী, জেলা: চাঁদপুর), লাকী (৪৫) (পিতা: মৃত আতর মিয়া, সাং: বেলাবো গাংকুলপাড়া) এবং শরিফা (৪০) (পিতা: মৃত আতর মিয়া, সাং: গাংকুলপাড়া)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন ও বেলাবো থানা পুলিশ মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply