1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নানা আয়োজনে হরিরামপুর উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ - দৈনিক আমার সময়

নানা আয়োজনে হরিরামপুর উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

সোহেল রানা
    প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। বৈশাখী র‌্যালি, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্ণচন্দ্রসেন চত্বর থেকে বৈশাখী র‌্যালি শুরু হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 

পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা শুরু হয়।

 

এ সময় স্কুলশিক্ষার্থীরা নববর্ষের গানের সাথে নাচ পরিবেশন করে। অনেকে একক গানও পরিবেশন করে। পরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা দেখানোর মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

 

নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।

 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com