1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুর পৌর শহরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ভবনের ছাদ থেকে লাফ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি অবসরে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির আহমদ পৌর শহরের বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সকালে হঠাৎ তাঁর ছেলে ইমরান (২১) গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নাছির আহমদ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একপর্যায়ে নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে লাফ দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাছির আহমদের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত ব্যক্তি প্রায় এক বছর আগে অবসরে যান এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাছির আহমদ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com