1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পরিবহন চাঁদাবাজির প্রতিবাদে জাজিরায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ - দৈনিক আমার সময়

পরিবহন চাঁদাবাজির প্রতিবাদে জাজিরায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
    প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
পদ্মা সেতু দক্ষিণ থানা নাওডোবা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের আয়োজনে পরিবহন সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শরীয়তপুর জাজিরার নাওডোবা বাস ও সিএনজি স্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত একটি মহল পরিবহন সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছে, যা সম্পূর্ণ অন্যায় ও অনিয়ম। তাদের দাবি, অবিলম্বে পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এ ধরনের অন্যায় তারা সহ্য করবেন না।
বিক্ষোভ শেষে একটি প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com