1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু! - দৈনিক আমার সময়

জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু!

আব্দুল্লাহ আল লোমান, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোকসানা বেগম নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

প্রসূতি রোকসানা উপজেলার মোশারফগঞ্জ গ্রামের কৃষক রাসেল মিয়ার স্ত্রী। ডাক্তারের অবহেলা জনিত কারনে সোমবার দুপুরে দিকে  রোকসানা বেগমের মৃত্যু ঘটনা ঘটে।

জানা যায়,ওই দিন ভোরে গর্ভবতী রোকসানাকে সিজারিয়ান অপারেশনের জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বজনদের অভিযোগ রোগী ভর্তির ৬ ঘন্টা পেরিয়ে গেলেও কোন চিকিৎসক সেবা দিতে আসেনি। চিকিৎসকের অবহেলায় মৃত্যু কারন হয় প্রসূতি রোকসানা বেগমের।

এব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  আবু তাহের জানান, রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, এবং উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com