1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাঞ্ছারামপুরে চোর ধরতে বিদ্যুৎ ফাঁদ, কিশোরের মৃত্যু - দৈনিক আমার সময়

বাঞ্ছারামপুরে চোর ধরতে বিদ্যুৎ ফাঁদ, কিশোরের মৃত্যু

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি দোকানে চোর ধরতে দোকানের সাটারে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন দোকানদার। সেই ফাঁদে চিনি ক্রয় করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে রায়হান (১২) নামের এক কিশোর।
 বৃহস্পতিবার (২২আগষ্ট) সকালে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কদমতলী গ্রামের কান্দু শাহ মাজার সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। ওই কিশোর কান্দুর শাহ মাজার সংলগ্ন বাজারের কবির হোসেনের চায়ের দোকানে কাজ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কতমতলী কান্দু শাহ মাজার সংলগ্ন দোকান মালিক মিজান মিয়া চুরি ঠেকাতে দোকানের সাটারে বিদ্যুতায়িত করে রাখেন। কবির হোসেনের চা দোকানের কর্মচারী রায়হান মিজান মিয়ার দোকানে চিনি আনতে গিয়ে সাটারে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে দোকানদার এগিয়ে এলে তিনিও বিদ্যুতের ফাঁদে ছিটকে পড়েন। কিছুক্ষণ পর এলাকাবাসী রায়হানকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী বলেন, এর আগেও একাধিকবার মিজান মিয়ার দোকানে বিদ্যুতের ফাঁদে পড়েছিল সাধারণ ক্রেতা।
মুদি দোকানদার মিজান মিয়া বলেন, ছেলেটি আমার দোকানে আসলে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিলে আমি দৌড়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। বিদ্যুতের ফাঁদে আমিও পড়েছি। পরে আমি জোরে টান দিলে আমি ছিটকে পড়ে লোকজনকে ডাকাডাকি করি। লোকজন এসে রায়হানকে নিয়ে হাসপাতালে যায়। আমার দোকানে আমি কোন বিদ্যুতের ফাঁদ পাতি নাই, হয়তো দোকানে কোন জায়গায় বিদ্যুতের তার লিক ছিল।
বাঞ্ছারামপুর মডেল থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ছেলেটি বিদ্যুৎ স্পর্শে মারা গেছে। বিষয়টি তদন্তের জন্য আমরা কদমতলী গিয়েছিলাম। নিহতের পরিবার ও গ্রামবাসী বিষয়টি পারিবারিকভাবে সমাধান করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com