1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সকালে নাস্তা না করলে শরীরের যেসব ক্ষতি হতে পারে - দৈনিক আমার সময়

সকালে নাস্তা না করলে শরীরের যেসব ক্ষতি হতে পারে

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫

কর্মব্যস্ত জীবনে অনেকেই সকালে তাড়াহুড়োর কারণে নাশতা না করেই বেরিয়ে পড়েন। কেউ কেউ আবার ওজন কমানোর জন্য দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটি বাদ দেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। প্রতিদিন সকালের সঠিক খাবার আমাদের শরীরের শক্তি, মনোযোগ, মানসিক স্থিতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশক্তি কমে যায়: সকালে নাশতা না করলে আমাদের দৈনন্দিন কাজের গতি হ্রাস পায়। শরীরে প্রয়োজনীয় শক্তি না পাওয়ায় ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। পুষ্টিবিদদের মতে, তিন বেলা খাবারের মধ্যেই সকালের খাবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারসাম্যপূর্ণ সকালের খাবার শরীরে শক্তি জোগায় এবং কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

মেজাজ খিটখিটে হয়ে যায়: খালি পেটে দিনের কাজ শুরু করলে মেজাজ খারাপ থাকা, অস্থিরতা এবং মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। কারণ ক্ষুধা আমাদের মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করে। এদিকে, নিয়মিত নাশতা করা ‘সেরোটোনিন’ নামক সুখ হরমোন নিঃসরণে সাহায্য করে, যা মন ভালো রাখতে ও চাপ কমাতে সহায়ক।

সারাদিন অতিরিক্ত ক্ষুধা: সকালের খাবার বাদ দিলে শরীরে ক্ষুধার অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এতে করে আমরা দ্রুত শক্তির উৎস খুঁজতে যাই এবং সেসব ক্ষেত্রে বেশি চিনি বা তেলযুক্ত অস্বাস্থ্যকর খাবার বেছে নিই। এতে ওজন কমার বদলে বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে।

হরমোন ভারসাম্যে বিঘ্ন ঘটে: সকালে না খাওয়ার প্রভাব পড়ে শরীরের হরমোনের ভারসাম্যের ওপরও। বিশেষ করে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোন অতিরিক্ত নিঃসরণে মানসিক চাপ বাড়ে এবং বিপাক প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। প্রোটিনসমৃদ্ধ নাশতা এই হরমোনের ভারসাম্য রক্ষা করতে সহায়ক।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া: প্রতিদিনের সকালের নাশতা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাশতা বাদ দিলে শরীর দুর্বল হয়ে পড়ে, ফলে জীবাণু ও ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পুষ্টিগুণসম্পন্ন সকালের খাবার আমাদের শরীরকে সুস্থ রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।

সমাধানের উপায়: চিকিৎসকদের মতে সময় কম থাকলেও নাশতা একেবারে বাদ দেয়া উচিত নয়। বরং এমন কিছু স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া উচিত যা অল্প সময়েই তৈরি করা যায়। যেমন—ডিম, দই, ওটস, ফল বা বাদাম। এগুলো সহজে হজম হয় এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালের খাবার। এটা বাদ দিয়ে দিনের শুরু করলে কিছুটা সময় পেলেও আসলে এটা শরীরে ভয়াবহ প্রভাব রেখে যায়। সে কারণেই হাতে সময় না থাকলেও অল্প সময়ে স্বাস্থ্যকর কোনও খাবার খেয়ে নিতে হবে।

সকালের নাশতা শরীরের জ্বালানি। এটি কেবল শক্তি জোগায় না, বরং মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করে। তাই যতই ব্যস্ততা থাকুক না কেন, এই গুরুত্বপূর্ণ অভ্যাসটি গড়ুন। কারণ ভালো থাকা শুরু হয় সকালের প্লেট থেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com