1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কণ্ঠশিল্পী সালমা নিলার ‘তুমি কত দূরে’ - দৈনিক আমার সময়

কণ্ঠশিল্পী সালমা নিলার ‘তুমি কত দূরে’

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঈদুল আযহায় প্রকাশ পাবে কণ্ঠশিল্পী সালমা নিলার মৌলিক গান ‘তুমি কত দূরে’। গানটির কথা ও সুর করেছেন প্রিন্স আলমগীর। সংগীতায়োজন করেছেন তরিকুল ইসলাম তরিক।

 

কণ্ঠশিল্পী সালমা নিলা বলেন, ক্যারিয়ারের শুরুটা ছিল ২০১৩ সালেই। কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রেখেই তিক্ত অভিজ্ঞতার শিকার হই। এরপর অন্তরালে চলে যাই। তবে এখন মনে হয়েছে আবার শুরু করা প্রয়োজন। নতুনভাবে আবারও শুরু করা চেষ্টা করলাম।

 

তিনি জানালেন, ‘তুমি কত দূরে’ গানটিতে কণ্ঠ দিতে পেরে আনন্দিত। এই গানের কথাগুলো আমার কাছে খুবই আপন মনে হয়েছে। রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আশা করি, শ্রোতারাও গানটি পছন্দ করবেন।

 

ইতোমধ্যে গানের অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এখন চলছে মিউজিক ভিডিও’র শ্যুটিং। আবুল খায়ের রফিক ও সুমন শেখের যৌথ পরিচালনায় রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির চিত্রধারণ করা হচ্ছে।

 

জানা গেছে, ঈদুল আজহার প্রথম দিন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে গানটি অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com