1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে রহস্যজনক নিজ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - দৈনিক আমার সময়

নড়াইলে রহস্যজনক নিজ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

নড়াইলে রহস্যজনক ভাবে ঘুমন্ত অবস্থায় নিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যার অভিযোগ পাওয়া গিয়াছে নিজ স্বামী সাকিব শেখ (২৬) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছেন নড়াইল সদর থানা পুলিশ।

 

৫ মে (মঙ্গলবার) দিনগত রাত ১টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

অভিযুক্ত সাকিব শেখ খুলনার ফুলতলা থানার দামুদার গ্রামের জাহিদ শেখের ছেলে। অপরদিকে নিহত স্ত্রীর নাম চাঁদনি আক্তার খাতিজা (২২)। তারা একই উপজেলার বাসিন্দা এবং স্বামী স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, সোমবার সাকিব শেখ তার স্ত্রী-সন্তানকে নিয়ে ধান কাটার জন্য নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের খালা শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। এবং মঙ্গলবার রাতে খালার বাড়ির একটি ঘরে চার বছের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন।

নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরে স্বামী সাকিব শেখকে আটক করা হয়।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করা হয়েছে। এখন তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com