1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্যে হরিরামপুর কৃষক সমাবেশ - দৈনিক আমার সময়

কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে হরিরামপুর কৃষক সমাবেশ

সোহেল রানা
    প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে ‘কৃষিই সমৃদ্ধি’

প্রতিপাদ্যে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ । স্বাগত বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান।
 সভায় কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। দেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com