1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি - দৈনিক আমার সময়

পতেঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বাকলিয়া) আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলা ও গুলিবিদ্ধ হয়ে বিএনপি নেতা সরোয়ার হোসেন বাবলার মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উত্তর পতেঙ্গার ৪০ নং ওয়ার্ডের কাঠগড় মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনজুর কাদের।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি।

তিনি বলেন, “বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর বর্বরোচিত হামলা গণতন্ত্র ও রাজনীতির উপর সরাসরি আঘাত। এই হামলায় আহত ও নিহতদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই। একই সঙ্গে এই জঘন্য ঘটনার সাথে জড়িত ফ্যাসিস্ট সরকার ও চিহ্নিত দুর্বৃত্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন, নগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর, ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ ফজলুল রহমান, মোঃ সায়েম, মোঃ আলী নূর, গিয়াসউদ্দিন, মোঃ ইউসুফ ও নূর মোহাম্মদ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল ও জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কাঠগড় মোড় থেকে শুরু হয়ে ইন্টার্ন কেবলস হয়ে বালিকা বিদ্যালয় মোড় প্রদক্ষিণ করে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com