1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক আমার সময়

রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
oplus_0

রংপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের রংপুর জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, লিটন পারভেজ ফিরোজ আলম, রানী বেগম, রাকিব,বাদল এছাড়াও জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের কল্যাণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com