বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মানতা সম্প্রদায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার দুপুরে বরিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজনে নগরীর কাশিপুরে মৎস্য বীজ উৎপাদন খামারে মানতা সম্প্রদায় জেলে পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার। এ সময় প্রধান অতিথি মানতা সম্প্রদায়ের ১২০ জন জেলে পরিবারের মাঝে দুই মাসের খাদ্য সামগ্রী হিসেবে ১০ লিটার সয়াবিন তেল, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবন, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু বিতরণ করেন। উল্লেখ্য, পর্যায়েক্রমে মোট ৬০০ জন জেলে পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর পরিচালক মোঃ কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদিকগণ।
Leave a Reply