1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু - দৈনিক আমার সময়

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

সোহেল রানা
    প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। শনিবার দুপুরে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় জিও ব্যাগ ডাম্পিং এর উদ্বোধন করেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

এর আগে দুপুরে কালিতলা এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মঈনুল ইসলাম শান্ত বলেন, আজ আপদকালীন সময়ের জন্য ২০০ ফুট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হবে।
এছাড়া পদ্মা ভাঙন রোধে ১২ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আর চরাঞ্চলেও পদ্মা ভাঙন রোধে কাজ করা হবে।এসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।
এসময় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্নাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান জামান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com