1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু - দৈনিক আমার সময়

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই কার্যক্রম শুরু

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

“সেবার ব্রতে চাকরি”—এই মহান অঙ্গীকারকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৬-এর প্রাথমিক বাছাই কার্যক্রম। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকালে বাছাই কার্যক্রমে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে কক্সবাজারের পুলিশ সুপার বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ, তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই।

তিনি প্রার্থীদের উদ্দেশে আরও বলেন, “সরকারি নির্ধারিত ফি ছাড়া চাকরির জন্য কাউকে একটি পয়সাও দিতে হবে না।”

এ সময় তিনি কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে সক্রিয় দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য প্রার্থীদের পরামর্শ দেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগের প্রতিটি ধাপ মেধা, যোগ্যতা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com