1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এ্যাব কর্তৃক নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা - দৈনিক আমার সময়

এ্যাব কর্তৃক নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের কৃতজ্ঞতা

জাকারিয়া হোসেন। চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম-মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করায় নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে এ্যাব চট্টগ্রাম।

এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মেজবাউল আলম, সদস্য সচিব প্রকৌশলী শাহে আরেফীন ও অন্যান্য সদস্যের উদ্দেশে একটি ধন্যবাদপত্র পাঠানো হয়েছে। নবনির্বাচিত কমিটির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো জানে আলম।

চিঠিতে বলা হয়, এ্যাব কর্তৃক নির্বাচন পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলে প্রকৌশলীরা একটি উৎসবমুখর, অবাধ ও স্বচ্ছ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

চিঠিতে আরও বলা হয়, কমিটির পরিচালনায় নির্বাচনে প্রকৌশল সমাজের যে রায় প্রতিফলিত হয়েছে, তা আগামী দিনে আইইবিকে আরও গতিশীল ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের কাজে নবনির্বাচিতদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com