কক্সবাজারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচার বিভাগ) নেতৃত্বে, বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, শহরে ঝাউতলা জামান হোটেলকে ৩ লক্ষটাকা এবং স্বপ্ন কে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা সহ দুই প্রতিষ্ঠান বিরুদ্ধে নিয়মিত মামলা করেন।
১৪ নভেম্বর শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এস.এম গিয়াসউদ্দিন ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কক্সবাজার এর নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময়- ক. জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট- এ প্রাপ্ত অসঙ্গতিসমূহ:
১. অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করে;
২. একই ফ্রিজে কাঁচা রান্না করা খাবার সংরক্ষণ করে
৩. খাদ্যস্থাপনায় কীটপতঙ্গ পাওয়া যায়।
জামান হোটেলের বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থা- নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ৩৩ ধারায় তিন (৩) লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড।
খ. স্বপ্ন সুপার শপ-এ প্রাপ্ত অসঙ্গতিসমূহ:
১. স্টোরেজে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস আর ফল সংরক্ষণ করে।
২. মাছ কাটার চপিং বোর্ড অপরিষ্কার ছিলো।
৩. যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণ করে।
স্বপ্ন সুপার শপে এর বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থা-নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ৩৩ ধারায় তিন (৩) লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড।
গ. চৌরঙ্গী বেকারী-এ প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ
১.খবরের কাগজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে।
২. খাদ্যস্থাপনায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করে।
৩. মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ পাওয়া যায়।
৪. ভাঙ্গা,অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও পিচ্ছিল ফ্লোর পাওয়া যায়।
৫. লেবেল বিহীনভাবে ভেজাল ঘি উৎপাদন করে।
৬. ময়লা ও নোংরা কাপড় দিয়ে ঢেকে দই উৎপাদন করা হয়।
৭. খাদ্যস্থাপনায় খোলা ডাস্টবিন রয়েছে।
৮. রান্নাঘর ও স্টোররুমের মাঝে শৌচালয় রয়েছে।
চৌরঙ্গী বেকারি এর বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থা-
এই সকল অপরাধের জন্য ধারা ২৩ এবং ধারা ৩৩ অনুযায়ী ৮ লক্ষ টাকা জরিমানা ঘোষণা হয়েছে। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের রায় অমান্য এবং সার্বিক অভিযানে অসহযোগিতা করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঘ. কাসুন্দী রেস্তোঁরা লিমিটেড এ প্রাপ্ত অসঙ্গতিসমূহঃ
১. অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে থাকে ।
২. রান্নাঘরে উন্মুক্ত ডাস্টবিন রয়েছে।
৩. আমদানিকৃতপণ্যে খাদ্যে যথাযথ লেভেলিং না থাকা
৪. লেবেলবিহীন অবস্থায় পাউরুটি ফ্রিজে সংরক্ষণ করে ।
৫. ফ্রিজে পঁচা বা বাসি খাবার সংরক্ষণ করে থাকে।
৬. ফ্রিজে মেয়াদউত্তীর্ণ টক দই পাওয়া যায়।
৭. অনুমোদনহীন রঙ ও চেরি ফলের নামে করমচা পাওয়া যায়।
৮. পঁচা মাছ সংরক্ষণ করে থাকে।
৯. ফ্রিজে লেবেলবিহীন অবস্থায় খাবার সংরক্ষণ করে থাকে।
কাসুন্দী রেস্তোঁরা লি: বিরুদ্ধে গৃহিত আইনানুগ ব্যবস্থাঃ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৮ ধারায় (দন্ড তফসিল) বর্ণিত ৩৩ ধারায় তিন (৩) লক্ষ টাকা জরিমানা; অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। কিন্তু বিশুদ্ধ খাদ্য আদালতের রায় অমান্য এবং সার্বিক অভিযানে অসহযোগিতা করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কক্সবাজার পৌরসভা সহ সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকগণ, এবং এসআরবি-১৫,আনসার ব্যাটালিয়ন, সদর মডেল থানা পুলিশ সহ তিনটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।
কক্সবাজার নিরাপদ খাদ্য অধিদপ্তর জানান, জনস্বার্থে এই ধরনের কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।
Leave a Reply