1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কমল জ্বালানি তেলের দাম - দৈনিক আমার সময়

কমল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেক্স
    প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণে স্বস্তি আসার ফলে বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এতে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।”

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমেছে। এতে জ্বালানি তেলের দাম ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে আসে।

এর আগে শুক্রবারও বিশ্ববাজারে তেলের দাম কমে লেনদেন শেষ হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমার ইঙ্গিত পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা। আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।”

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও জাহাজ চলাচলে এখনো হামলার ঝুঁকি রয়েছে।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে সংস্থাটি একই সময়ে সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব বদলে যাচ্ছে।”

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এ আইনের আওতায় যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ছাড় বাড়ানোর ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহনের সুযোগ পাবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে।

এদিকে রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও ওই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি এখনো কাটেনি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com