1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
​দৈনিক কালের সমাজ পত্রিকার প্রধান সম্পাদক পদে সালাম মাহমুদের যোগদান - দৈনিক আমার সময়

​দৈনিক কালের সমাজ পত্রিকার প্রধান সম্পাদক পদে সালাম মাহমুদের যোগদান

মোহাম্মদ মাহবুব উদ্দিন
    প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক সালাম মাহমুদ ‘দৈনিক কালের সমাজ’ পত্রিকায় প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন।

​সর্বশেষ তিনি ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকায় গত ৩ বছর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ‘দৈনিক নবচেতনা’ পত্রিকায় যুগ্ম সম্পাদক এবং ‘দৈনিক আমার বার্তা’ পত্রিকায় উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

​তার বর্ণাঢ্য কর্মজীবনের শুরুতে তিনি দৈনিক সংবাদ, দৈনিক বাংলা, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক বাংলার বাণী, দৈনিক খবরপত্র, দৈনিক আজকের কাগজ, দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেন। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, এটিএন বাংলা, জয়যাত্রা টেলিভিশন, বাংলা টিভি ৭১, ফ্রেন্ডস টিভি ইউএসএসহ বিভিন্ন টিভি চ্যানেলে টকশো উপস্থাপনা করেছেন। বর্তমানেও তিনি কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার মাল্টিমিডিয়ায় নিয়মিত লাইভ টকশো উপস্থাপনা করছেন।

​সাংবাদিকতা ও টিভি উপস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অনেক অ্যাওয়ার্ড ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com