1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি - দৈনিক আমার সময়

নড়াইলে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নড়াইলে নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিজস্ব অধিক্ষেত্র সুরক্ষা ও তা বাস্তবায়নের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে বক্তারা নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার রক্ষা এবং অধিক্ষেত্র সুরক্ষার জোরালো দাবি জানান।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল বক্কার সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন—কেন্দ্রীয় আন্দোলন লিয়াজোঁ কমিটির সদস্য মো. আরিফুজ্জামান বরবটি (আরিউদ্দিন বরবটি), হাফেজ কাজী এনামুল হক এবং লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি মো. বদরুজ্জামান প্রমুখ।

বক্তারা অবিলম্বে নিকাহ রেজিস্ট্রারদের নির্দিষ্ট অধিক্ষেত্র সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com