সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস।
সোমবার সকালের দিকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশরাফ হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যরিষ্টার সজীব আহমেদ। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রকল্পের উপকারভোগীগনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস সুত্র জানায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ হিসেবে ৬৮জনের মাঝে এসব বিতরণ করা হয়। তাদের জনপ্রতি প্রতি ২টি করে ছাগল, ২৫কেজি খাবারের বস্তা, ছাগল থাকার জন্য ৫টি মেট, উপরে দেওয়ার জন্য ২টি ডেউটিন ও ৪টি পিলার দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশরাফ হোসেন বলেন,’ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সরকার সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এর আওতায় আজকে ৬৮ জন সুফলভোগীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। যার ফলে গ্রামীণ জনপদে বসবাসরত এই গোষ্ঠীকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে। আমরা প্রাণী সম্পদ অফিস সবসময়ই তাদের দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছি।’
Leave a Reply