1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌শ্যামনগরের কৈখালীতে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌শ্যামনগরের কৈখালীতে ভীমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।
মৃতের চাচাতো ভাই আজু জানান, বড় ভাই সামছুর গাজী বৃহস্পতিবার সকালে সেজি বাগানে গিয়েছিলো সেজি গাছের আঠা আনতে। কারণ তার পায়ে ব্যথা ছিল। সেজির আঠা দিয়ে পায়ে জাপ দিলে ব্যথা ভালো হয়। কিন্তু সে জানতো না সেখানে ভীমরুলের চাক ছিলো। সেজি গাছের গায়ে হাত দিতেই হঠাৎ করে চাক থেকে ভীমরুল বেরিয়ে তার সারা শরীরে কামড় দেয়।
তারপরে বাড়িতে এসে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। কিন্তু গ্রাম ডাক্তার তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু একদিন বিলম্বে শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার জন্য আম্বেুলেন্স তোলার সময় তিনি মারা যান।
কৈখালী ইউন্য়িন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com