1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।

পূজা উদযাপন পরিষের সহ-স়ভাপতি স্বপন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জী, জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা শাখার সভাপতি ডা: সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।
বাংলাদেশি ফ্যাশন ট্রেন্ড

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক ও জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক নিত্যানন্দ আমিন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক অসীম কুমার দাশ সোনা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি উজ্জ্বল কুমার সাধু,সাধারণ সম্পাদক শ্রীদাম দে প্রমুখ। এসময় হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com