1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
oplus_0

রংপুরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এ সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী যেকোনো অসম বাণিজ্যচুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তাই এ ধরনের চুক্তি পর্যালোচনা করে প্রয়োজনে বাতিলের দাবি জানান তারা।বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় আরও বলা হয়, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়াচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্বজুড়ে শান্তিপূর্ণ আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর নীতি গ্রহণের ওপর জোর দেন তারা।সভা শেষে শান্তি, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com