সাতক্ষীরায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা–যশোর সড়কের তুজলপুর মোড়ে ঘটে। নিহতের নাম মো. আব্দুল আলীম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রজবাক্সা গ্রামের জিয়াউর রহমান জিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আজমল হোসেন জানান, আব্দুল আলীম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। একই সময় দ্রুতগতির একটি ট্রাক সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার তুজলপুর মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি ঘটনার পরে পালিয়ে গেছে। লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানান, ঘটনা শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Leave a Reply