1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাঙ্গুনিয়াতে হরতালের কোন প্রভাব নেই - দৈনিক আমার সময়

রাঙ্গুনিয়াতে হরতালের কোন প্রভাব নেই

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলাতে হরতালের কোন প্রভাব নেই, শুনা যায়নি কোন বিচছিন্ন ঘটনা। বিএনপি জামাতের নেতা কর্মীদের রাজ পথে দেখা যায়নি।
২৮ অক্টোবর (রবিবার) সকাল থেকে সরজমিনে দেখা যায় প্রতিদিনের মত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা সরকারী অফিস আদালত সবই খোলা ছিলো। অভ্যান্তরীন সকল সড়কে যানবাহন চলাচল করছে। রাঙ্গুনিয়া হয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও বান্দরবন জেলার সড়ক পথে মালবাহী ও যাত্রবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙ্গুনিয়ার কোন স্থানেই বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল সন্ধ্যা হরতালের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।
এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। উপজেলার শান্তিরহাট, গোচারা, গোডাউন, ইছাখালী, রোয়াজারহাট, চৌমুহনি ও চন্দ্রঘোনা চৌরাস্তায় দায়িত্বরত আইনশৃংখা বাহিনীর সদস্য পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশে সদস্যদের কাছে হরতালের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তারা জানান, হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, গণপরিবহনসহ সবকিছুই স্বাভাবিক চলছে, আমরা সর্বদা সজাগ সতর্ক অবস্থায় আছি।
অপরদিকে, বিএনপি জামাতের দেশ বিরোধী হরতাল ও নৈরাজ্যে বিরুদ্ধে সকাল থেকে কঠোর অবস্থানে বলে জানিয়েছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি-জামাতের নাশকতা এড়াতে উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে নেতৃবৃন্দের অবস্থান নিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com