1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যথাযোগ্য মর্যাদায় আজ ১২ ডিসেম্বর নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে - দৈনিক আমার সময়

যথাযোগ্য মর্যাদায় আজ ১২ ডিসেম্বর নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে

মোঃ মনসুর আলী শিকদার, জেলা প্রতিনিধি নরসিংদী
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। বিজয় র‌্যালী, বিজয় কনসার্ট ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে নরসিংদী জেলা প্রশাসন।

দিসবটি উপলক্ষে মঙ্গলবার সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়। কোর্ট রোড প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক ড. বদিউল আলমের নেতৃত্বে বিজয় র‌্যালীতে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. বদিউল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মো: নূরুল ইসলাম। এছাড়া নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বিজয় কনসার্ট এর আয়োজন করেছে জেলা প্রশাসন। উক্ত স্টেডিয়ামের বিজয় কনসার্টে শত শত হাজার হাজার লোক অংশগ্রহণ করে অনুষ্ঠান প্রাণ মুগ্ধকর করে তুলেছেন
১৯৭১ সালের ১২ ডিসেম্বর বীরমুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। সমাপ্তি ঘটে ৯ মাসের শ্বাসরুদ্ধকর সশস্ত্র মুক্তিযুদ্ধের। জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন ১১৬ জন বীর সন্তান। প্রতিবছর ১২ ডিসেম্বর এলে নরসিংদী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সুশীল সমাজ ও বীর মুক্তিযোদ্ধাগণ সকল শ্রেণী পেশার মানুষ এই দিবস টি নানাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবস টি উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com