1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব হলেন, উখিয়ার মেধাবী সন্তান রফিকুল করিম  - দৈনিক আমার সময়

নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব হলেন, উখিয়ার মেধাবী সন্তান রফিকুল করিম 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কক্সবাজারের দক্ষিণের উপজেলা  উখিয়ার মেধাবী সন্তান রফিকুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।
গেল বুধবার (০১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মোহাম্মদ রফিকুল করিম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা, তিনি মৃত হাজী গোলাম বারী মাষ্টারের ষষ্ঠ সন্তান এবং কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব প্রফেসর ফজলুল করিমের ছোট ভাই।
রফিকুল করিম ১৯৮৫ সালে দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন। ঐ বৎসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে মেরিন সাইন্স(সামুদ্রিক জীববিজ্ঞান) বিভাগে উত্তীর্ণ হয় এবং উক্ত বিভাগ থেকে স্নাতকোত্তর, এমএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন(PSC) এর আওতাভুক্ত ২১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি সরকারি আমলা হিসেবে কর্মজীবনের প্রারম্ভে মাগুরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্থ মন্ত্রণালয়ের সহকারি সচিব, রাঙামাটি জেলার সহকারী জেলা প্রশাসক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে ইতালির দূতাবাসে রাষ্ট্রদূত সম্মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। এবং  বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ- সচিব ও যুগ্ম সচিব পদে কর্মকর্তা ছিলেন মোহাম্মদ রফিকুল করিম।
বিভিন্ন মাধ্যমে জানা যায়, মোহাম্মদ রফিকুল করিম বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সততা,সাম্যভাব ও অত্যন্ত অনুরক্তির সহিত দায়িত্ব পালন করেন।
উখিয়াবাসী তাঁর কর্মজীবনের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com