1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু - দৈনিক আমার সময়

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে নজির ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নজির একই উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের মৃত ফজের আলীর ছেলে। স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে কৃষক নজির তার গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। পরে রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। গতকাল শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরের ধারে বৈদ্যুতিক ছেড়া তারে জড়ানো তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মূল সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত নজির তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com