1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রতন আলী  নাটোর
    প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, বড়াইগ্রাম উপজেলা শাখা এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে পরিবহন, নির্মাণ শ্রমিক সহ  নানা পেশার মানুষ অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করে বনপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। পরে র‍্যালিটি বনপাড়া বাজারের মহিষ ভাঙ্গা গোল চত্তরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ মোল্লার সঞ্চালনায় এবং উপজেলা তাঁতি দলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কালু, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com