জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ পালিত উপলক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মদন মহন ঘোষের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান পিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেনের প্রতিনিধি ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান। সাগত বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী নায়ায়ন চন্দ শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আফরোজ আক্তার রিতু ,সাংবাদিক খাদেমুল ইসলাম,সাংবাদিক তারেক মাহমুদ সহ অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হারনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন সহ আরো অনেকে।
পরে বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় কি এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply