1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক-২ - দৈনিক আমার সময়

টেকনাফে ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক-২

আখতার হোসেন হিরু,টেকনাফ (কক্সবাজার)  
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ
দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া হারিয়াখালী এলাকার
মো. ইউনুছের ছেলে আবুল কালাম আজাদ (২০) ও একই এলাকার কালা মিয়ার ছেলে নুরুল আবছার (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (২৬ জুলাই) রাতে তাঁরই নেতৃত্বে একটি টিম টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্স এলাকায় ডিউটিকালীন দুই যুবককে আলো শপিং কমপ্লেক্সের সিরাজগঞ্জ নামীয় দোকানের সামনে খোলা জায়গা আটক করে স্থানীয় দোকানদারের উপস্থিতিতে দুইজন সাক্ষীর সামনে বিধি মোতাবেক তল্লাশি করে ধৃত আবুল কালাম আজাদের বাম হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াব উদ্ধার ও উভয় আসামীর সাথে থাকা দুইটি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থলে আসমীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আবুল কালাম আজাদ জানায়, নুরুল আবছার জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তাকে বিক্রয় ও সরবরাহের কাজে সহযোগিতা করতে এসেছে। ঘটনাস্থলে আসামীদেরকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদশর্ক মো: নাসির উদ্দীন টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com