1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কিশোরগঞ্জ -৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় ব্যস্ত কাজী রেহা কবির সিগমা - দৈনিক আমার সময়

কিশোরগঞ্জ -৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় ব্যস্ত কাজী রেহা কবির সিগমা

মোস্তাফিজ সুমন, জ্যেষ্ঠ প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কৃতি সন্তান, সমাজকর্মী, গবেষক এবং উদ্যোক্তা।ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আব্দুল বারি এর ভাতিজি কাজী রেহা কবির সিগমা কিশোরগঞ্জ ৪ আসন তথা – অষ্টগ্রাম, ইটনা এবং মিঠামইন নিয়ে গঠিত।
এ আসন থেকে তিনি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
তিনি দীর্ঘ সময় ধরে অষ্টগ্রাম, ইটনা এবং মিঠামইনের গরীব দুঃখী মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আসছেন যা ইতিমধ্যে সবার মন জুগিয়েছেন।
তার রাজনৈতিক স্লোগান হচ্ছে – মার্কা কিংবা দল নয় যোগ্যতাই প্রার্থীর পরিচয় ।
তিনি বলেন দেশের সেবা করতে বা জনগণের দুঃখ দুর্দশা দূর করতে কোন রাজনৈতিক দলের না হয়েও কাজ করা সম্ভব। তিনি আরো বলেন আমি গতানুগতিক রাজনীতিক বাইরে থেকে কাজ করতে চাই। যুগের পর যুগ রাজনীতি যে নিয়মে চলছে তা থেকে বেরিয়ে কাজ করতে পারলেই দেশ এবং সমাজে নিরপেক্ষতা, প্রতিহিংসা এবং হানাহানির মত বড় ধরনের ও প্রত্যাশিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব।
কাজী রেহা কবির সিগমা আগামীকাল ২৭ জানুয়ারি ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে
অষ্টগ্রাম, ইটনা এবং মিঠামইনের
সাধারণ জনগণের সাথে পথ সবার মাধ্যমে প্রচারণা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ ৪ আসনের সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় কাজী রেহা কবির সিগমা এর আগমন উপলক্ষে তারা অনেক বেশি আনন্দিত এবং উৎসাহের সাথে অপেক্ষা করছেন।

কাজী রেহা কবির সিগমা দৈনিক আমার সময়কে বলেন আমি যতদিন বাঁচবো ততদিন এই অষ্টগ্রাম, ইটনা এবং মিঠামইনের সাধারণ মানুষকে পাশেই থাকতে চাই। কারণ আমি ছোটবেলা থেকেই এই হাওর অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখেছি। আমি একটাই স্বপ্ন দেখতাম আমি যদি কখনো বড় হতে পারি তাদের পাশে থেকে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমি মনে করেছি এখনই আমার সময় তাদের পাশে ছায়া হয়ে থাকবার। তাই সিদ্ধান্ত নিয়েছি আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমার বিশ্বাস সাধারণ জনগণের ভালোবাসায় আমি জয়ী হবো ইনশাল্লাহ। কাজী রেহা কবির সিগমা কিশোরগঞ্জ বাসির কাছে দোয়া চেয়েছেন । সুস্থতা এবং দীর্ঘায়ু নিয়ে যাতে গরিব দুঃখী মানুষের পাশে সব সময় থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com