ইলেকট্রিক হুইলচেয়ারে করে প্রতিদিনের মতো ভিক্ষা করতে বাজারের দিকে রওনা দিয়েছিলেন আফছার উদ্দিন নামের এক প্রতিবন্ধী। বাড়ির দিকের সড়ক থেকে আঞ্চলিক সড়কে উঠতেই মোড় নেওয়ার সময় হঠাৎ তার ভ্যান উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের দিকে গাজীপুরের শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজসংলগ্ন বাঘমাড়া এরাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফছার উদ্দিন(৬০) শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পটকা পশ্চিমপাড়া গ্রামের মো. জয়দালীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় কালাম মিয়া জানান,’ মঙ্গলবার সকালে শ্রীপুর চৌরাস্তা থেকে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এ সময় গোসিংগার দিক থেকে আসা আফছার উদ্দিনের ইলেকট্রিক হুইলচেয়ারটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে রাস্তায় পড়ে থাকা আফসার উদ্দিন ওই কাভার্ডভ্যানে চাপা পড়েন। এর পর ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কাভার্ডভ্যান আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
Leave a Reply