1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ ড্রাম ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ, আটক ৪  - দৈনিক আমার সময়

কক্সবাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ ড্রাম ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ, আটক ৪ 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
মা ইলিশ সংরক্ষণে সাগর ও নদ-নদীতে মাছ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলাকালীন আজ ভোরে কক্সবাজারে অভিযান চালিয়ে ২২ ড্রাম ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জ*ব্দ করেছে প্রশাসন। এ সময় চারজনকে আটক করা হয়েছে।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে বাঁকখালী নদী মোহনার বিআইডব্লিউটিএ ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালসহ সংশ্লিষ্টরা অংশ নেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার পর পরিবহনের প্রস্তুতিকালে কাভার্ড ভ্যানসহ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটকৃত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  ইলিশের প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, পরিবহন ও বিপণনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com