সুনামগঞ্জ জেলা সদর উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোতে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সখ্যতা থাকা গুটি কয়েকজন নেতাকে আহবায়ক কমিটিগুলোতে স্থান দেওয়া ও রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে একাংশের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি লিখিত বক্তব্যে বলেন,সম্প্রতি জেলা বিএনপির আহবায়ক একটি সিন্ডিকেটের মাধ্যমে জেলা বিএনপি,উপজেলাসহ সকল ইউনিটগুলোতে ত্যাগি নেতাকর্মীদের অর্ন্তভূক্ত না করে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন,মন্ত্রী এমপি ও উপজেলা চেয়ারম্যানদের সাথে কিছু বিএনপির নেতাকর্মীদের সখ্যতা ছিল । কিন্ত্র বর্তমান এসব বিএনপির আহবায়ক কমিটিতে অর্ন্তভূক্ত করে দলে বিভাজন সৃষ্টি করা হয়েছে। অবিলম্বে ঐ সমস্ত আওয়ামীলীগের আমলে সখ্যতা থাকা সুবিধাভোগীদের দল থেকে বহিস্কার করে ত্যাগী ও রাজপথে থাকা নেতাকর্মীদের অর্ন্তভূক্ত করে সুনামগঞ্জ জেলা বিএনপিকে সিন্ডিকেট মুক্ত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে বিএনরি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ খ ম খালিদ,সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক,জেলা কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক আব্দুল জব্বার,প্রতিষ্ঠাতা ছাত্রদলকর্মী আব্দুল করিম,হাবিবুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply