1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি, জামায়াতের গণমিছিল - দৈনিক আমার সময়

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি, জামায়াতের গণমিছিল

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে ছাত্র-জনতার গণঅভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে বিএনপির দুই গ্রুপ।এছাড়া গণমিছিল করেছে জামায়াত।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ও বিকাল ৫টায় বিএনপির দুই গ্রুপ এবং বিকাল ৪টায় জামায়াত ফ্যাসিবাদী শক্তির পতন ও ছাত্র-জনতার বিজয়ের এ দিনটি পালন করে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন বিজয় র‌্যালি ট্রাকস্ট্যান্ড থেকে শুরু হয়।পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা জেসি কমপ্লেক্স চত্বরে পথসভায় মিলিত হয়।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্না, নুরজাহান পারভীন ঝরনা, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন, আটুলিয়ার আবুল কালাম মোড়ল, রমজাননগরের শহীদুজ্জামান, গাবুরার চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুরের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক নেতা জহুরুল হক আপ্পু প্রমুখ অংশ নেন।
অপরদিকে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলয়মান কবীরের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন চোরম্যান সাদেকুর রহমান সাদেম, গাবুরার অ্যাড. সালাউদ্দীন, অ্যাড. ইব্রাহিম খলিল, অ্যাড. আব্দুস সবুর, কৈখালী বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালীনি বিএনপির সাবেক সম্পাদক আমির আলী, পদ্মপুকুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান, মুন্সিগঞ্জের রফিকুল ইসলাম, উপজেলা জাসাস সদস্য সচিব বাবু, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ শাহিরয়ার, আবুবক্কার, আব্দুল হামিদ লাল্টু, শাসছুজ্জোহা টুটুল, রেজাউল ইসলাম, অ্যাড. আব্দুর রশিদ, সাইফুল, সালাম, ফারুক হোসেন প্রমুখ।
শ্যামনগর সরকারি মহসীন কলেজ মোড় থেকে প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী প্রবল বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেসি কমপ্লেক্সের সামনের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এদিকে, মঙ্গলবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদগাহ ময়দান থেকে গণমিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজারের মত নেতাকর্মী এই মিছিলে অংশ নেয়।
পথসভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমির গোলাম বারী, মঈনুদ্দীন বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com