নরসিংদীর কৃতি সন্তান নেয়ামল কোরআন এর লেখক মাওলানা শামসুল হুদা (অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট) ও নরসিংদী জজকোর্টের এডভোকেট শিরীন আক্তার শেলীর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ছাত্তার রোমেলের নামাজের জানাজা বৃহস্পতিবার ২১ ডিসেম্বরর সকাল ১১ টায় চিনিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজের জানাজায় নরসিংদী সদরের এম পি লেফটেন্যান্ট কর্নেল( অব:) নজরুল ইসলাম হিরো ( বীর প্রতীক) ,নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম, সম্পাদক এড নজরুল ইসলাম রিপন, নরসিংদী এনএসপির সভাপতি হারুনুর রশিদ হারুন , আইনজীবী , সাংবাদিক, আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ চিনিসপুর রাজারদি নরসিংদীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য যে তিনি গত ১৯ ই ডিসেম্বর ভোররাতে হঠাৎ হার্ট অ্যাটাক করে ও নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক পুত্র বধূ সহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
Leave a Reply