1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে গোলাবারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ - দৈনিক আমার সময়

টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে গোলাবারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

‎জাকারিয়া হোসেন
    প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানার কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, দুইটি দেশীয় বিস্ফোরক, দুইটি দেশীয় অস্ত্র এবং তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

‎অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

‎জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

‎লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রম দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com