1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন - দৈনিক আমার সময়

কুষ্টিয়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মহন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হৃদয় (২৫) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুÐি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত মহন আলী স্থানীয় জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে মহন ও হৃদয়ের সঙ্গে স্থানীয় অপর পক্ষের অনেক দিন ধরেই বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে মহন ও হৃদয় তাদের জনি নামের এক বন্ধুর অসুস্থ দাদাকে দেখতে ঠোঁটারপাড়ায় যান। ফেরার পথে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়ে যান। পরে তাদের কুপিয়ে আহত করা হয়। টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, মাদক নিয়ে পুরনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। মহন মারা গেছে, হৃদয় হাসপাতালে ভর্তি রয়েছে। দৌলতপুর থানা পুলিশের ওসি নাজমুল হুদা জানান, নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com