1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক আমার সময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশােলে প্রিজাইডিং অফিসারবৃন্দের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসারবৃন্দের প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পুলিশ কমিশনার বলেন, দেশের জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহ রাষ্ট্রযন্ত্রের সকল সংশ্লিষ্ট দপ্তরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করতে হবে। এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের কার্যক্রম সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (১২৩) বরিশাল-৫ শহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (বরিশাল অঞ্চল) মোঃ আলাউদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদার সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য  কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com