জামালপুরের বকশিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২২ ডিসেম্বর(বৃহস্পতিবার) উপজেলা সম্মেলন কক্ষে, উপজেলা প্রসাশনের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় মুল বিষয়বস্তুর মধ্যে অগ্নিসংযোগ নিয়ে বিশত আলোচনা করা হয়। বকশিগঞ্জে ঘন ঘন অগ্নিকান্ডের মত ভয়ংকর ঘটনা ঘটছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অহনা জিন্নাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আতাউর রাব্বি, সহকারি কমিশনার (ভুমি),আব্দুল আহাদ খান,অফিসার ইনচার্জ বকশিগঞ্জ থানা। মোঃ জয়নাল আবেদিন,সদস্য জেলা পরিষদ জামালপুর। ডাঃ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদ। ফায়ার সার্ভিসের কর্মকর্তা,আনসার ভিটিভি,বিভিন্ন অটো,সিএনজির দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply