আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন এন্ড কনফারেন্স ( IIEC) কর্তৃক আয়োজিত World Trade Expo – ২০২৪ জেদ্দায় শুরু হয়েছে। বিশ্ব বাণিজ্য প্রদর্শনী জেদ্দা সেন্টার ফর এক্সিবিশনস অ্যান্ড ইভেন্টসে অনুষ্ঠিত হচ্ছে। তিনদিন ব্যাপী চলমান এ প্রদর্শনী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে। এবারের পর্বে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ( পিএলসি )এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
জেদ্দা World Trade Expo- উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, Icon International for Conference- এর সিইও ওয়ালিদ ওয়াকেদ, HMS Leader- এর স্বত্বাধিকারী হাজী মো: শাহজাহান।
কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবাদি বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে।
Leave a Reply