1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ - দৈনিক আমার সময়

কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, রাজপরিবারের সদস্য এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা দোহা সফর করেন। এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০২৬ তারিখে কাতার সফরকালে তারা কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে লুসাইল প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাবেক আমিরের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানান বাংলাদেশের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সাক্ষাৎকালে তারা সাবেক আমিরের দূরদর্শী নেতৃত্ব, কাতারের আধুনিক রাষ্ট্র গঠনে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎটি শোক প্রকাশের পাশাপাশি কাতারের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

পরে স্পিকার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান  কাতারের আমিরের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা কথা তুলে ধরেন কাতারের আমিরের কাছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা সময়ে  কাতারের মানবিক সহায়তার কথা তুলে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com