ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় একটি পরিবহন ও সিএনজির সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দপদপিয়া জিরো পয়েন্টে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০) ও সুরভী আক্তার (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠীর নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে সিএনজিতে ৮ জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় গাড়ির ৫ জন যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো ১ জন মারা যান। অন্য যাত্রীরা সবাই নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নলছিটি থানার ওসি মোঃ মুরাদ আলী বলেন, সিএনজিন ২ জন পুরুষ ও ১ জন নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে মারা গেছেন বলে জেনেছি। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।
Leave a Reply